ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া : নৌ-পুলিশের অভিযানে ফেরিতে জুয়ারীচক্রের ৪ সদস্য গ্রেফতার

ads

দৌলতদিয়া -পাটুরিয়া নৌ-রুটে ফেরিতে অভিযান চালিয়ে ফেরিতে সংঘবদ্ধ জুয়ারী চক্রের ৪ সদস্যকে জুয়ার সরঞ্জাম সহ গ্রেফতার করেছে নৌ-পুলিশ।


এ সময় দুই জুয়ারি যাত্রীদের ভিড়ে মিশে গিয়ে আত্মরক্ষা করে।


১৭ এপ্রিল শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নং ফেরিঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো রো ফেরি শাহপরাণ-এ দৌলতদিয়া ও পাটুরিয়ার নৌ-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। চক্রটি 'তিন তাস' নামক জুয়া খেলার ফাঁদে ফেলে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত।


গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো মানিকগঞ্জের শিবালয় থানার তেঘুরী গ্রামের মৃত হাসমত আলীর ছেলে মোঃ আকাশ (২৩), একই গ্রামের আবুল কালাম মুন্সির ছেলে মো: রাসেল মুন্সি(৩৩), গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শাহাদাত মেম্বার পাড়ার মৃত ওয়াহেদ ফকিরের ছেলে জহির ওরফে জহু ফকির (৪২) এবং জহিরের ভাই মো: বাবু ফকির(৩৫)। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা এ যৌথ অভিযান পরিচালনা করেন।


আসামীদের বিরুদ্ধে মানিকগঞ্জের শিবালয় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে শনিবার মানিকগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে চুরি, ছিনতাই,জুয়া খেলা, ডাকাতির প্রস্তুতি সহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে বলে তিনি আরো জানান।

ads
ads
ads

Our Facebook Page